রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

ছাতকের জাউয়া বাজার সেতুতে ডাম্প ট্রাক ঝুলছে, উদ্ধারন হাইওয়ে পুলিশ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের একটি সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলে পড়েছে একটি ডাম্প ট্রাক। দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধারে কাজ করছে জয়কলস হাইওয়ে পুলিশ। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (৯ আগস্ট) জাউয়া বাজার সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, হলুদ রঙের ডাম্প ট্রাকটি সেতুর কিনারে অর্ধেক ঝুলে রয়েছে। ট্রাকের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিং ভেঙে ট্রাকটির একাংশ সেতুর বাইরে ঝুলে পড়ে। বৃষ্টির কারণে সড়ক ও সেতু ভেজা থাকায় দুর্ঘটনাস্থলে ঝুঁকি আরও বেড়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সেতুর ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতের দাবি জানিয়েছেন তারা।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটির চালক পালিয়ে গেছেন।

তিনি বলেন, ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি