রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির সমাবেশ, দুই পক্ষের মিছিল ঘিরে উত্তেজনা প্রবাসীকল্যাণ মন্ত্রী - সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: কাইয়ুম চৌধুরী সালমান শাহ হত্যাকাণ্ড - শাবনূরের জড়িত থাকার দাবি রাজসাক্ষীর, মুখ খুললেন নায়িকা ওসমানীনগরে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন শাল্লায় প্রাক-প্রাথমিক ও খেলাধুলার সাড়ে ১১ লাখ টাকার বরাদ্দে ‘নয়ছয়’ জ্বালানি তেল আমদানির নীতিমালা নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান কুলাউড়ায় চা-শ্রমিকদের কর্মবিরতি ও গণবিক্ষোভ হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে আইইএলটিএস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাসের রহমানের এআই ভিডিও মামলা: দ্বিতীয় আসামি পারভেজ গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ‘ডুবাই কামাল’ আটক

সিলেটের গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া ওরফে ‘ডুবাই কামাল’ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোবাহান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বাগলা বাজারের রসমেলা মিষ্টির দোকানের পাশের একটি গলিতে নুনু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসহ কামাল মিয়াকে আটক করা হয়েছে। তিনি বাগলা বাজার এলাকার মৃত তমজ্জিল আলীর ছেলে।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির সমাবেশ, দুই পক্ষের মিছিল ঘিরে উত্তেজনা

প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: কাইয়ুম চৌধুরী

সালমান শাহ হত্যাকাণ্ড শাবনূরের জড়িত থাকার দাবি রাজসাক্ষীর, মুখ খুললেন নায়িকা

ওসমানীনগরে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাল্লায় প্রাক-প্রাথমিক ও খেলাধুলার সাড়ে ১১ লাখ টাকার বরাদ্দে ‘নয়ছয়’

জ্বালানি তেল আমদানির নীতিমালা নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান

কুলাউড়ায় চা-শ্রমিকদের কর্মবিরতি ও গণবিক্ষোভ

হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে আইইএলটিএস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাসের রহমানের এআই ভিডিও মামলা: দ্বিতীয় আসামি পারভেজ গ্রেপ্তার