রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে গঠিত নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম চলছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমাদানের সময় নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. শাহাজুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মোহাম্মদ গৌছ উদ্দিন ও সোলাইমান আহমদ তালুকদার। উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সাইফুল আলম।

ছাতক উপজেলা দলিল লেখক সমিতির মোট ভোটার সংখ্যা ৪৪ জন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু, সহ-সভাপতি পদে ওয়াছির আলী, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম নোমান, সাংগঠনিক সম্পাদক পদে দিলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে রুকন মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দলিল লেখক নজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. শাহাজুল ইসলাম বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি