রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান ও সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনশনরত ওই গৃহবধূ মাহমুদা আক্তার। তিনি একই ইউনিয়নের রাঙাউটি গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ (উরুফে খয়েজ) মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি স্বামী জানতে পারলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে মাহমুদা আক্তার নিজের সন্তানদের রেখে ফয়েজের বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে অনশন করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে মাহমুদা আক্তারের স্বামী সোহেল মিয়া বলেন, স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

অন্যদিকে, মাহমুদা আক্তার প্রথমে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন। একই সঙ্গে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে এবং সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফয়েজ (উরুফে খয়েজ) মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি