রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

পান কিনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা! বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বানিয়াচং উপজেলা আহ্বায়ক জীবন আহমেদ লিটন এবং কৃষ্ণ রায় নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা ফারুক মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানিয়াচং থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রবিবার দুপুরে ভিকটিমকে নিয়ে তার বাবা জন্মনিবন্ধন সনদের তারিখ সংশোধনের জন্য বানিয়াচং বড় বাজার এলাকায় লিটনের মালিকানাধীন ‘হাসি খুশি ডিজিটাল স্টুডিও’তে যান। সেখানে সুযোগ বুঝে কিশোরীর বাবাকে পান ও সিগারেট আনার কথা বলে বাইরে পাঠান লিটন। এই ফাঁকে লিটন কিশোরীটির শ্লীলতাহানি করে এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় অভিযুক্ত কৃষ্ণ রায় স্ট্যুডিওর দরজায় দাঁড়িয়ে পাহারা দিয়ে লিটনকে সহযোগিতা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে মেয়ের কান্না দেখে বাবা ঘটনাটি জানতে পারলে স্থানীয়রা জড়ো হন। অবস্থা বেগতিক দেখে দোকান খোলা রেখেই স্থান ত্যাগ করেন অভিযুক্ত লিটন।

ঘটনার পরপরই স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খানের বাংলোতে ভিকটিম ও তার বাবাকে নিয়ে যাওয়া হয় এবং বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়। বাংলো থেকে বের হওয়ার পর একটি সাজানো ভিডিও ধারণ করা হয়, যেখানে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের বাবাকে দিয়ে ঘটনাটিকে 'ভুল বোঝাবুঝি' বলানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও নিয়ে আলোচনার ঝড় উঠলে অন্য একটি ভিডিওবার্তায় ভিকটিমের বাবা অভিযোগ করেন যে, চাপ সৃষ্টি করে তার কাছ থেকে আগের বক্তব্যটি নেওয়া হয়েছিল এবং তিনি তার মেয়ের ওপর হওয়া অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চান।

ঘটনার পরদিন ৩ আগস্ট সোমবার ভিকটিমের বাবা বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে পুলিশ বিষয়টি তদন্ত করে ৫ আগস্ট বুধবার লিখিত অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে। ঘটনার জানাজানি হলে এনসিপি নেতা লিটনের শাস্তির দাবিতে এলাকায় ঝাড়ু মিছিল বের করেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি