রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে স্রোত সাহিত্য পর্ষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় এবং কবি ও প্রকাশক ছায়েদ আক্তার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, শফিক মিয়া আফিয়ান, কবি ভানু পুরকায়স্থ, কেন্দ্রীয় নারীমুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, কবি এম. এ. হালিম শাওন, কবি সঞ্জয় দেবনাথ, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির, কামরাঙা সম্পাদক কামরুল হাসান, মো. খালিক উদ্দিন, এইচ. ডি. রুবেল, মো. আজিজুর রহমান, মো. জহিরুল ইসলাম কর্ণ, কাওসার আমির বাবুল ও মো. আলী শোভন।

সভায় বক্তারা বলেন, কুলাউড়ার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তাই অস্থায়ী কার্যালয়কে দ্রুত স্থায়ী রূপ দেওয়া এবং অতিসত্ত্বর পাবলিক লাইব্রেরিকে তার মূল জায়গায় পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বইপড়া একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে পাবলিক লাইব্রেরির বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি