রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

বিয়ানীবাজার উপজেলার ১০ নম্বর মুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও একাধারে তিনবারের নির্বাচিত ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন পঞ্চমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আল মামুন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে সফলতার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জসিম উদ্দিন। পঞ্চমবারের মতো এ দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সুধীজন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব। এ কাজে ইউনিয়নবাসী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, অতীতের ধারাবাহিকতায় এবারও তিনি দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি