বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের অভিযোগে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি রুজু করা হয়। মামলার বাদী লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের বাসিন্দা মো. নিজাম উদ্দিন (৫০)। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের মোট ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন দাবি করেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। তাঁর ভাষ্য, ভিডিওতে তিনি এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তালহা মিতুল ছাড়া অন্য কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা যায় না।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত