রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

ছাতক-দোয়ারাবাজার সীমান্তে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ছাতকে ২১ ড্রেজার জব্দ, ৯ জন গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি ড্রেজার মেশিন জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রহমতপুর নতুন বাজার সংলগ্ন এলাকায় ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলাবাগান এলাকায় একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যে অনেক ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। এ অবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধের দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন।

গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নৌ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকাবাসীও সহযোগিতা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২১টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাদেক মিয়া (২২), হোসেন মিয়া (৩৩), জাহাঙ্গীর আলম (২৭), সুমন মিয়া (৩১), তোফাজ্জল হোসেন (২৬), ফরিদ উদ্দিন (৩১), রাজ্জাক মিয়া (৩১), তারেকুল ইসলাম তারেক (২৭) ও সেলিম মিয়া (৩০)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এবং কয়েকজনের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙনে মানুষের ঘরবাড়ি, মসজিদ ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে ড্রেজার জব্দ ও জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় আনা হবে।

নৌ পুলিশ জানিয়েছে, জব্দ করা ড্রেজারগুলো ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি