রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামের বাসিন্দা রহিমা বেগমের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের বাসিন্দা মো. কনর মিয়া।

সোমবার (৩ আগস্ট) সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনর মিয়া।

তিনি বলেন, তিনি কলুমা গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে। তাঁর ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা ও আব্দুল গফুর একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লিটন আহমদ রফু। তিনি আরও দাবি করেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পরিকল্পিতভাবে তাঁদের পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে কনর মিয়া বলেন, রহিমা বেগম ও তাঁর সঙ্গে উপস্থিত ব্যক্তিরা একই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। জায়গা-জমি ও দোকানঘরের মালিকানা নিয়ে তাঁদের দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় চেয়ারম্যান নাজমুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে অনুষ্ঠিত সালিশে তাঁরা উপস্থিত হননি—এ অভিযোগও সঠিক নয়। বরং তাঁদের দাবি, প্রতিপক্ষ ইলিয়াছ মিয়া ও তাঁর পক্ষের লোকজন সালিশে উপস্থিত না হওয়ায় বিচার কার্যক্রম এগোয়নি।

মারামারির একটি ভিডিও প্রদর্শনের প্রসঙ্গ তুলে কনর মিয়া বলেন, সংবাদ সম্মেলনে দেখানো ভিডিওটি বর্তমান বিরোধের নয়; এটি পূর্বের একটি ঘটনার ভিডিও, যা স্থানীয়ভাবে অনেক আগেই মীমাংসা হয়েছে। বর্তমান বিরোধের সঙ্গে ওই ভিডিওর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিরোধপূর্ণ সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশের আশঙ্কায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় বালাগঞ্জ বিবিধ মামলা নং-২৩/২৬ দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

এছাড়া জমি জালিয়াতির অভিযোগে প্রতিপক্ষ ইলিয়াছ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬ ও ৩৪ ধারায় বালাগঞ্জ সি.আর. মামলা নং-৩০/২৬ দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

কনর মিয়ার অভিযোগ, চলমান মামলাগুলোর প্রভাব এড়াতে এবং সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে প্রতিপক্ষ তাঁদের পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, রহিমা বেগম তাঁর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে তাঁদের পরিবার মানহানির মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনের শেষে কনর মিয়া প্রকৃত ঘটনা উদঘাটনে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি