সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক ‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’ দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদীর কাজিরগাঁও-কলাবাগান-সোনাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় বাসিন্দারা একটি ড্রেজার ও বালুভর্তি কয়েকটি নৌকা আটক করেছেন। তবে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের উপস্থিতি বিলম্বিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার (২ আগস্ট) রাত ১০টা থেকে ১১টার মধ্যে সোনালী চেলা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে একটি ড্রেজার এবং অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি কয়েকটি নৌকা আটকে রাখেন।

স্থানীয়দের দাবি, নৌকা ও ড্রেজার আটকের পরপরই তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯, দোয়ারাবাজার থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ছাতক নৌ-পুলিশকে একাধিকবার বিষয়টি অবহিত করেন। তাদের অভিযোগ, রাতভর অপেক্ষার পরও কোনো প্রশাসনিক টিম ঘটনাস্থলে পৌঁছেনি।

এলাকাবাসীর অভিযোগ, পরদিন (৩ আগস্ট) দুপুরের দিকে দোয়ারাবাজার থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। এর আগে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন বলে দাবি করেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর প্রশাসনের কিছু সদস্য অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এছাড়া প্রতিবাদকারী কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা হয়েছে বলেও তারা দাবি করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর একজন প্রতিনিধি বলেন, "নদী, কৃষিজমি ও বসতভিটা রক্ষার স্বার্থে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাগুলো আটক করেছি। রাতভর পাহারা দিয়েছি। আমরা চাই, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।"

৯৯৯-এ ফোন করা স্থানীয় যুবক সাওয়ন বলেন, "আমরা একাধিকবার ৯৯৯ ও থানায় ফোন করেছি। কিন্তু রাতে কেউ ঘটনাস্থলে আসেনি। পরে প্রশাসন আসে।"

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন প্রতিহত করে আমাদের খবর দিয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ। আমরা ফোর্স পাঠিয়েছি।" তবে রাতেই খবর পাওয়ার পরও কেন তাৎক্ষণিকভাবে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি—এ প্রশ্নের নির্দিষ্ট ব্যাখ্যা তিনি দেননি।

সুনামগঞ্জের জেলা রাজস্ব কর্মকর্তা তাপশ শীল বলেন, "বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

জেলা প্রশাসক (ডিসি) জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার বলেন, "এলাকাবাসীর মাধ্যমে সোনালী চেলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এবং নৌকা আটকের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে জেনেছি। পুলিশ দেরিতে পৌঁছানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ বালু উত্তোলন কিংবা দায়িত্বে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে স্থানীয়দের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এই সম্পর্কিত আরো

রহিমার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবে কনরের পাল্টা সংবাদ সম্মেলন

বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিল

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

কাশ্মির থেকে বেলুচিস্তান: পাকিস্তানের সামনে ইতিহাসের শিক্ষা

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

‘সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির’

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড