রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে দাওয়াতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। এতে শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার ৪০টি দল অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার জয়কলস গ্রামে স্থানীয়দের উদ্যোগে এ ঐতিহ্যবাহী দাওয়াতি হাডুডু উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪০টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই জয়কলস গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, আমন্ত্রিত দলগুলোর আপ্যায়নের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের। অতিথি ও খেলোয়াড়দের জন্য গরু জবাই করা হয়। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিরা গ্রামের বিভিন্ন বাড়িতে ভাগ হয়ে দাওয়াতে অংশ নেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্য এখনও সমানভাবে ধরে রেখেছেন গ্রামবাসী।

খেলার মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। মাঠের চারপাশে বসে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। পুরো এলাকাজুড়ে যেন বসেছিল এক প্রাণবন্ত গ্রামীণ মেলা। আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের মূল লক্ষ্য জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়; বরং পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা।

আয়োজক কমিটির প্রধান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা এই খেলার আয়োজন করেছি। বর্ষা মৌসুমে মানুষকে নির্মল বিনোদনের সুযোগ করে দেওয়া এবং জাতীয় ঐতিহ্যের অংশ হাডুডু খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

আয়োজক কমিটির সদস্য ও উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম বলেন, “আজ আমাদের গ্রামের জন্য উৎসবের দিন। এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রামীণ ক্রীড়া-সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি