শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর
advertisement
সিলেট বিভাগ

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার নারীশিক্ষা ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে শিক্ষিত মা তৈরি হলে প্রত্যেক ঘর শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর সুপাতলা বালিকা উচ্চবিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া শনিবার বিকালে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়েও প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সাংসদ এমরান আহমদ চৌধুরী।

নিদনপুর সুপাতলা বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিউলী বেগম।বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিউল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসা উম্মে হাবিবা মজুমদার, লন্ডন টাইগার্সের সিইও এবং নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাউন্ডার মিছবা আহমদ এমবিই, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকক সুবদ রঞ্জন চক্রবর্তী, সাবেক সভাপতি ফখর উদ্দিন, শিক্ষা প্রকৌশলী মো. আতিকুর রহমান, স্থানীয় বিএনপি নেতা কবির আহমদ ও আনিসুর রহমান, শিক্ষানুরাগী ফয়জুল হক ও আলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর এনাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এলাকার নারীশিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে। ​দীর্ঘদিনের এ দাবির কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি দ্রুত এমপিওভুক্ত করার জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এদিকে শনিবার বিকেলে বিয়ানীবাজার সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্থানীয় প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় শিক্ষাবিদ, সমাজসেবী ও প্রবীণ রাজনীতিবিদ সুলতান কবীর (চুনু) , শিক্ষক ললিত মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সমাজসেবী আজিজুর রহমান (পংকি) এবং সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মুকিত খান-এর শিক্ষা, সমাজসেবা ও মুক্তিযুদ্ধে অবদানের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সংগঠনের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়। তাদের শুধু মুখে সম্মান দিলেই হবে না, তাদের রেখে যাওয়া নির্দেশনাও মানতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, অর্গানাইজেশনের সহ সভাপতি রুহুল আলম জালাল, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সম্পাদক গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার বালিকা স্কুল এন্ড কলেজের কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, রোটারিয়ান আব্দুস শাকুর বাবলু।

সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে বক্তারা প্রয়াত গুণীজনদের জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর