রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে হামলার অভিযোগ: আহত হলেও মামলা করবেন না নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আহত হলেও এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন।

শুক্রবার রাতে জৈন্তাপুর থেকে সিলেট নগরীতে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। তবে এ নিয়ে আমি আদালতে বা কোথাও যাব না। এটাকে আমি ব্যক্তিগতভাবে নিলাম।"

তবে একই ঘটনায় মামলা করার ইঙ্গিত দিয়েছেন গাড়িবহরে থাকা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মামলা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জে ১৮ বছর বয়সী এক তরুণের ওপর হামলার ঘটনায় মামলা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আইনগত প্রক্রিয়া নিয়ে তাদের আস্থার সংকট রয়েছে। তিনি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান জানতে চান।

এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেন এবং ব্যক্তিগতভাবে এর প্রতিক্রিয়া জানাবেন বলেও বলেন।

পুলিশের হামলার অভিযোগ অস্বীকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পাটোয়ারী বলেন, হামলার সময় তাদের সামনে ও পেছনে পুলিশের গাড়ি ছিল। হামলার আলামত হিসেবে গাড়ি ভাঙচুর ও ইটের আঘাতের কথা উল্লেখ করে তিনি পুলিশের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা করেন।

অন্যদিকে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, "হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সমাবেশ শেষে তারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের সঙ্গে পুলিশের গাড়িও ছিল। এছাড়া তখন ভারী বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় লোকজনও ছিল না। ফলে হামলার অভিযোগ সঠিক নয়।"

এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ করা হলেও পুলিশ তা অস্বীকার করায় ঘটনাটি নিয়ে ভিন্নমুখী বক্তব্য সামনে এসেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি