সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ
advertisement
সিলেট বিভাগ

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে কারা আসছেন? আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে চলছে শেষ মুহূর্তের তৎপরতা, লবিং ও নানা ধরনের আলোচনা।

বর্তমান কেন্দ্রীয় কমিটি ২০২৪ সালের ১ মার্চ গঠিত হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাসির উদ্দিন। কমিটির মেয়াদ চলতি বছরের মার্চের শুরুতেই শেষ হলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, এইচ এম আবু জাফর, এজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল ও মঞ্জুরুল আলম রিয়াদের নাম রয়েছে। এছাড়া ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কেন্দ্রীয় নেতৃত্বে আসার সম্ভাব্যদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।

পদপ্রত্যাশী নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হলে ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা বলেন, সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তই তারা মেনে নেবেন।

দলীয় সূত্রের দাবি, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ভাবমূর্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড বা অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেসব বিষয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।

ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূলের প্রত্যাশা, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতেই সংগঠনের আগামী দিনের নেতৃত্ব তুলে দেওয়া হবে।

তবে নতুন কেন্দ্রীয় কমিটি কবে ঘোষণা হবে এবং শেষ পর্যন্ত কারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন, সে বিষয়ে দল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই সম্পর্কিত আরো

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী

দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ

গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ