বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমদের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক ও মো. আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক আলতাফুর রহমানসহ অনেকে।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলার প্রতিটি বিভাগকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিনে একই স্থানে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং মশা নিধন বিষয়ক পৃথক আরেকটি সভাও অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা