মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে টিলা ধস, সতর্কতা প্রশাসনের

টানা বৃষ্টির মধ্যে টিলা ধসের ঘটনা ঘটেছে গোলাপগঞ্জ। তবে এই টিলা ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষণাবন্দ পূর্বভাগ এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খলকুর রহমান।

জানা যায়, বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় হঠাৎ করে লক্ষণাবন্দ পূর্বভাগ গ্রামের ময়না মিয়ার ঘর ঘেঁষা টিলা ধসের ঘটনা ঘটে। এতে ময়না মিয়ার বসত ঘর ক্ষতিগ্রস্ত হলেও তার পরিবারের লোকজন প্রাণে রক্ষা পায়। ঘরের নিচের মাটি সরে যাওয়া বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন।

এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.খলকুর রহমান।

তিনি জানান, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মূলত রাস্তার পাশে এবং টিলার তলদেশ ঘেঁষে অবস্থিত ছিল। রাস্তা থেকে বাড়িটির উচ্চতা প্রায় ১৫ ফুট এবং এটি বেশ পুরাতন একটি বসতবাড়ি।

তিনি আরও জানান, বাড়িটির একটি গার্ডওয়াল দেওয়া ছিল ঘটনার সময় সেই গার্ডওয়ালটি ভেঙে যায় এবং তলদেশের মাটিসহ নিচের দিকে নেমে যায়। এর ফলে বাড়িটির বাথরুমসহ পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ঘরটি এখনো অক্ষত রয়েছে এবং পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন।

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাহাড়ের পাশে যাদের বাড়িঘর রয়েছে সতর্কতা অবলম্বন করার জন্য।

এদিকে ঘটনার পর স্থানীয় প্রশাসন থেকে পাহাড়ের পাদদেশে বা পাশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। টিলাধসে কেউ হতাহত হয়নি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্কতা থাকার জন্য বলেছি।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক