রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

টানা ভারী বর্ষণে মৌলভীবাজার জেলার প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ধলাই নদীর ইসলামপুর এলাকায় বাঁধে ভাঙন দেখা দেওয়ায় অন্তত ৪ থেকে ৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত মৌলভীবাজারে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দিনভর বৃষ্টিপাত অব্যাহত ছিল। দিনের কিছু সময় বৃষ্টির তীব্রতা কম থাকলেও দুপুরের পর তা আবার বাড়তে শুরু করে। রাতে বৃষ্টি কিছুটা কমলেও পরে ফের শুরু হয়। বৃহস্পতিবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের বাকি সময়েও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার প্রধান নদীগুলোর মধ্যে মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। মনু নদীর রেলওয়ে পয়েন্টে পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চাঁদনীঘাট পয়েন্টে মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং জুড়ী নদীর পানি ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোতে পানি বাড়ছে। মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। ধলাই নদীর একটি অংশে ভাঙনের ঘটনা ঘটেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ