বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ধেয়ে আসছে বন্যা

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে আবারও বন্যার আশঙ্কা তীব্র হয়েছে। দেশের অভ্যন্তরে এবং ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত বিশেষ বুলেটিনে এফএফডব্লিউসি জানায়, উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি গত ২৪ ঘণ্টায় আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে আগামী তিন দিন নদীগুলোর পানি আরও বাড়তে পারে।

এদিকে সারি-গোয়াইন, যদুকাটা ও লোভা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পানি সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার সকাল থেকেই সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত ৩০ ঘণ্টায় জেলায় ১২৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানের ঢল ও স্থানীয় ভারী বৃষ্টির কারণে গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর এবং বিয়ানীবাজার উপজেলার নদীতীরবর্তী নিচু এলাকা ও হাওরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ বন্যা আকস্মিক হলেও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী তিন দিন নদ-নদীর পানি বাড়লেও সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। ফলে বন্যার পানিও দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা