বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা
advertisement
সিলেট বিভাগ

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

এবার সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দেড় বছর পর মহানগর বিএনপি পেল উপদেষ্টা কমিটি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত  বুধবার (৮ জুলাই) কমিটি  অনুমোদিত করেন।

মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।

অনুমোদিত উপদেষ্টা কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ১ নম্বর উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও শ্রম কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া ক্রমানুসারে আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুইয়াই, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন, মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডাং ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম (দক্ষিণ সুরমা)।

দলীয় দায়িত্বশীলরা জানান, অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ আগামী দিনে সিলেট মহানগর বিএনপির দলীয় সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক কর্মসূচীতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকত্ব প্রদান করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ নভেম্বর রেজাউল হাসান কয়েছ লোদী ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক করে ১৭০ সদস্যের সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা