রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. নাসের রহমান, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-৫।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ ফয়সাল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ফয়জুল করিম ময়ূন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মামুন আল ফারুক এবং মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামি শিক্ষা, গবেষণা, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। তাঁরা এ ধরনের উদ্যোগকেধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী