সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১ এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩ লাক্কাতুরা চা বাগানে ডিবির হানা, ৫ জুয়াড়ি আটক শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

সাবেক পরিকল্পনামন্ত্রীর সাবেক এপিএস হাসনাতসহ দুই আ. লীগ নেতা জেলহাজতে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মো. হাসনাত হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাড. নজরুল ইসলাম। দুইজনের পৃথক জামিন শুনানীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা শুনানীতে অংশ নেন।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। হাফিজ আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে এই মামলা করেন।

হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের চার আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই।

অন্যদিকে গেল বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এমএ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।

আদালতে হাসনাত ও রিজুর জামিন আবেদনের শুনানীর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১

এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ

বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং

হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল

সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩

লাক্কাতুরা চা বাগানে ডিবির হানা, ৫ জুয়াড়ি আটক

শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি