শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুনরায় অভিযান, স্টিল নৌকা ও যন্ত্রপাতি আটক

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিন দিন আগে বিপুল পরিমাণ বালু জব্দের পর এবার অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুইটি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

 অভিযান চলাকালে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুইটি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি  পানিতে ডুবিয়ে রাখা সহ  স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়।

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হবে।"

উল্লেখ্য, গত তিন দিন আগে সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একই এলাকার অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যালো মেশিনের মাধ্যমে অবাধে বালু উত্তোলনের ফলে ডুলটিরপাড় ও চাতলারপাড় এলাকায় ফসলি জমি নদীভাঙন শুরু হয়েছে।
প্রশাসনের ঘন ঘন অভিযান পরিচালিত হলেও বালুখেকো চক্রের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, গত অভিযানে "জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য পাওয়া না যাওয়ায় দুই দিন আগে নির্ধারিত নিলাম স্থগিত করা হয়েছে। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু