সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১ এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩ লাক্কাতুরা চা বাগানে ডিবির হানা, ৫ জুয়াড়ি আটক শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ডিসি বরাবর নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের স্মারকলিপি

ছাতক শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা পরিচালনা নীতিমালা প্রণয়ন, ফুটপাত ও সড়ক অবমুক্ত করন ও জননিরাপত্তা নিশ্চিতকরনসহ বিভিন্ন দাবিতে  ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদের পক্ষ থেকে বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

এদিকে দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার এবং ছাতক থানার অফিসার ইনচার্জের কাছেও স্বারকলিপির অনুলিপি দেয়া হয়েছে। 

স্মারক লিপিতে অতিসম্প্রতি ছাতক শহরে বেপরোয়া চালনায় অটোরিকশার ধাক্কায় বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়া সংগঠক ও তরুন ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদ ও সিএনজির ধাক্কায় ডাঃ এমরানুল বাশার অপু নিহত হওয়ার ঘটনাটি গভীর উদ্বেগের সাথে উল্লেখ করা হয়। 

এছাড়া শহরের ট্রাফিক পয়েন্টে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্বে কঠোর ব্যবস্হা গ্রহনের দাবিও জোরালোভাবে  স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে। 

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবাহক(স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন,  ছাতক পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, নিরাপদ ছাতক পৌর পরিষদের আহবায়ক, ব্যাবসায়ী রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব, ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, তাহির প্লাজা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরীফ হোসেন সুরুজ, কালারুকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যাবসায়ী আমির জাহান, তৌয়াহিদুর রহমান, রফিক মিয়া, সোহেল মাহমুদ, ক্লাব রোড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর দাস, ইউনাইটেড ফুটবল একাডেমীর পরিচালক মামুন আহমেদ, নিরাপদ ছাতক পৌর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শাহরিয়ার তারেক, কামাল হোসেন, আল এমরান মোঃ রুমান, ফয়েজ আহমেদ, জাকির মিয়া, নেছার আহমদ, দেলোয়ার হোসেন, নবজ্যোতি চক্রবর্তী মোহনসহ ছাতকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১

এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ

বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং

হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল

সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩

লাক্কাতুরা চা বাগানে ডিবির হানা, ৫ জুয়াড়ি আটক

শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি