বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সিসিকের সচেতনতামূলক র‌্যালি ও প্রচারণা

সিলেট নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও প্রচারণা চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য একটি ডেঙ্গুমুক্ত নিরাপদ নগরী। সেই লক্ষ্যেই মৌসুম শুরুর আগেই চলতি বছরের জানুয়ারি মাস থেকে আমরা আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছি। বর্তমানে ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় নগরবাসীকে আরও বেশি সচেতন হতে হবে। নিজ নিজ আঙিনা ও বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সিলেটে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি, তবে আমরা আক্রান্ত হওয়ার জন্য অপেক্ষা না করে আগাম সুরক্ষা নিশ্চিত করছি। জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মসজিদের জুমার খুতবায় সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানানো হবে।

মশক নিধন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরে প্রশাসক জানান, আগামী মাস থেকে সিসিকের বিশেষ টিম প্রতিটি বাসাবাড়িতে গিয়ে এডিস মশার লার্ভা পরীক্ষা করবে এবং লার্ভা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরবাসী সবসময়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের কর্মীরা বাড়ি বাড়ি লার্ভা নিধনের ওষুধ নিয়ে যাবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলোতে সিসিকের পৃথক সার্ভিল্যান্স টিম কাজ করবে। যদি কোনো রোগী শনাক্ত হয়, তবে ‘কুইক রেসপন্স টিম’ আক্রান্ত ব্যক্তির আশপাশের অন্তত ২০টি বাড়িতে অনুসন্ধান চালিয়ে লার্ভা নিধন নিশ্চিত করবে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সম্পর্কিত আরো