শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্টানসমূহের ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের যৌথ আয়োজনে  উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট এফআইভিডিবি কর্মকর্তা মোঃ কাওছার আহমদ, কানাইঘাট টিএমএসএস’র ব্যবস্থাপক বেলাল হোসেন সহ, সরকারী-বেসরকারী প্রতিষ্টানের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় গ্রাম আদালত সর্ম্পকে কানাইঘাটে জনসচেতনতা বৃদ্ধির চিত্র তুলে ধরেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মোঃ নজরুল ইসলাম। গ্রাম আদালত কি? কেন আমরা গ্রাম আদালতে যাবো? গ্রাম আদালত কী কী ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে? তা কর্মশালায় তুলে ধরা হয়।

এতে বলা হয়, গ্রাম আদালত আইন অনুযায়ী ৩লক্ষ টাকা মুল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায় এবং আইনজীবি ছাড়া নিজে কথা বলতে পারে। চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, সম্পত্তি আত্মসাৎ, আটক, ভয়ভীতি, হুমকি ইত্যাদি ফৌজদারী এবং পাওনা টাকা আদায়, সম্পত্তি দখল-পুনরুদ্ধার, গবাদিপশু অনধিকার প্রবেশ, শ্রমিকের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ এবং স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় ইত্যাদি দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত।

তবে ফৌজদারীর মধ্যে ধর্ষণ, খুন, অপহরণ, ডাকাতি, বহুবিবাহ, তালাক, অভিভাবকত্ব ও দেওয়ানীর মধ্যে দেনমোহর, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি বিরোধ গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে না।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু