শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবিরে উপকৃত শত শত রোগী

মৌলভীবাজারের তৈয়বনগরে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মু. ইমাদ উদ দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি লিডার, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।

চিকিৎসা ক্যাম্পে ছানিজনিত সমস্যা থাকা ৪০ জন রোগীকে বাছাই করা হয়। পাশাপাশি প্রায় ৫ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র, চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা মানবসেবায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু