শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

দোয়ারাবাজার প্রতিনিধিঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জেরে ভাগ্নের (বোনপো) হাতে খালা শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এসময় নিহতের মা ফালানি বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সাড়াশি অভিযানে ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে উপজেলার মান্নারগাও ইউনিয়নের পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে সুকজল মিয়া (২২), সুকজলের মা হাছিনা বেগম (৪৮) ও বোন তনিমা বেগম (১৫)কে আটক করা হয়েছে। 

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) নিহতের স্বামী একই ইউনিয়নের জালালপুর গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর শ্বাশুড়ি ফালানি বেগমের সঙ্গে অভিযুক্তদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রোববার (২৪ মে) চা পান করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা চায়ের প্লেট (পিরিছ) ছুড়ে মারলে ফালানি বেগম আহত হন। পরদিন সোমবার (২৫ মে) বিকেলে ওই বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বাদী নজরুল ইসলাম তার স্ত্রী শিল্পী বেগমসহ স্বজনদের নিয়ে শ্বশুরালয়ে হাজির হন। সেখানে পুনরায় বাকবিতণ্ডার জের ধরে অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাছিনা বেগম ও তনিমা বেগম শিল্পী বেগমকে আঁকড়ে ধরলে সুকজল মিয়ার উপর্যুপরি চাকুর (ছুরি) আঘাতে শিল্পী বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ে শিল্পী বেগমকে রক্ষা করতে মা ফালানি বেগম এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিল্পী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩