শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

কোরবানির পশুর হাট: ছোট ও মাঝারি গরুর বেশি চাহিদা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে ঈদের দুইদিন আগে পশুর হাট জমে ওঠবে এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা।

ঈদের আরও দুইদিন সময় বাকি থাকায় গবাদিপশু কেনার চেয়ে দাম যাচাই-বাছাই করছেন ক্রেতারা। তবে দামে ও পছন্দের সমন্বয় হলেই ক্রয় করছেন অনেকেই। জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, পশুর হাটে এবার বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বেশি উঠেছে। ছোট ও মাঝারি গরু ক্রয়ে ক্রেতাদেরও আগ্রহ বেশি। গরুর দামও গতবারের চেয়ে এবার  অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। 

সুনামগঞ্জ পৌর শহরের বালুর মাঠে অবস্থিত পশুর হাটে কথা হয় গরু বিক্রেতা মো. আলী আমজদ ও আলীনূর এর সঙ্গে। গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় তাদের মাঝারি দুটি গরু বিক্রি না করেই চলে যাচ্ছেন। আগামীকাল অথবা পরশু আবারও গরুগুলো হাটে তুলবেন বলে জানান তাঁরা। শহরে গরু নিয়ে রাখার সমস্যা ও দামের উঠানামাসহ নানা কারণে বেশিদিন আগে গরু ক্রয়ে ক্রেতাদের আগ্রহ কম বলেও জানান তাঁরা। তবে ঈদের দুইদিন আগে পুরোদমে পশুর হাট জমে ওঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫০ হাজার ৪৯৪টি। এর বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ৫৩ হাজার ৪০১টি পশু, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ২১ হাজার ১৭৬টি ষাঁড়, ১১ হাজার ৮৯৭টি বলদ, ৬ হাজার ৮৪১টি গাভী, ৪১৫টি মহিষ, ৭ হাজার ৯৬৩টি ছাগল এবং ৪ হাজার ২২২টি ভেড়া।

তিনি আরও জানান, উদ্বৃত্ত পশুর দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ছাতক উপজেলা, যেখানে ৩ হাজার ৪১৭টি পশু উদ্বৃত্ত রয়েছে। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ২১৯টি, দিরাইয়ে ৩৫৫টি, দোয়ারাবাজারে ২৭২টি, ধর্মপাশায় ১২৩টি, শাল্লায় ৮৫টি এবং জগন্নাথপুরে ৮১টি পশু উদ্বৃত্ত রয়েছে। অন্যদিকে জামালগঞ্জে ২ হাজার ৬৫৫টি, তাহিরপুরে ১ হাজার ১২৪টি ও শান্তিগঞ্জ উপজেলায় ৯৮টি পশুর ঘাটতি রয়েছে।

প্রাণিসম্পদ বিভাগ জানায়, জেলায় নিবন্ধিত খামারির সংখ্যা ৭৩৭জন। কোরবানি উপলক্ষে এবার জেলায় মোট ৬০টি পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী ২৬টি এবং অস্থায়ী ৩৪টি। পশুর স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে ১৯টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের বলেন, ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে ভারতীয় গবাদিপশু অনুপ্রবেশ করতে না পারে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো গরু, মহিষ বা ছাগল ঢুকতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, জেলায় গবাদিপশুর কোনো সংকট নেই, চাহিদার তুলনায় গবাদিপশু বেশি রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩