রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা কার্ড বিতরণের উদ্বোধন

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত “হাওর মানবিক সহায়তা কার্ড” বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল আহসান সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউপি চেয়ারম্যান লিটন দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ সর্দারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দিরাই উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলের বোরো ফসল তলিয়ে যায়। এতে হাজারো কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে তিন মাসব্যাপী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হবে।

দিরাই উপজেলা থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ হাজার কৃষকের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও প্রথম ধাপে ১১ হাজার ৭৫৬ জন কৃষকের জন্য বরাদ্দ পাওয়া গেছে। উদ্বোধনী দিনে করিমপুর ইউনিয়নের ৯৮৭টি পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনা হচ্ছে। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রথম ধাপে বরাদ্দ পাওয়া কৃষকদের মধ্যে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপেও আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তথ্য পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩