রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

আখালিয়ায় অর্ধেক রাস্তা জুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

সিলেট নগরের আখালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীরা। আখালিয়ার মাউন্ট এডুরা হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ, ফার্মেসি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিলেট–সুনামগঞ্জ সড়কের একটি বড় অংশ দখল করে প্রতিদিন ছোট ছোট ভ্যানগাড়ি থেকে বড় ট্রাকে বর্জ্য স্থানান্তরের কাজ করা হয়। এতে রাস্তার কার্যকর অংশ কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট।

এলাকাবাসী জানান, বর্জ্য ট্রাকে তোলার সময় তীব্র দুর্গন্ধে যাত্রীদের চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় বর্জ্যের অংশ ছিটকে পথচারী ও যানবাহনের যাত্রীদের গায়েও পড়ে। বিশেষ করে হাসপাতালগামী রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় দীর্ঘ যানজটের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি হাসপাতালের রোগীরাও অস্বাস্থ্যকর পরিবেশে অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন। জমে থাকা আবর্জনা থেকে মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, ‍‍‌‌‘‘এ পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। কিছুদিন আগেও আমাদের বর্জ্য সংগ্রহ ছিল প্রায় ২৪৫ টন, বর্তমানে তা বেড়ে ৩০০ টনের বেশি হয়েছে। ভ্যানের সংখ্যা বৃদ্ধি ও জনগণের সচেতনতা বাড়ায় বর্জ্য সংগ্রহও বেড়েছে। শহরজুড়ে ২৫টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৭টি। নতুন প্রশাসকের নেতৃত্বে সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।’’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আখালিয়ার এ স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার ওপরই ময়লা ফেলা হচ্ছে। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্জ্যের পরিমাণ আরও বাড়বে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার স্বার্থে দ্রুত বিকল্প বর্জ্য স্থানান্তর ব্যবস্থা চালু করে আখালিয়া এলাকার পরিবেশ ও যান চলাচল স্বাভাবিক করা হোক।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩