শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: - বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

গোলাপগঞ্জে  স্বামীর হাতে ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩) মে বিকাল ৩ টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ঘাতক  স্বামী জাহিদুল ইসলাম এমরান পলাতক রয়েছে। নিহত দম্পতির আবির আহমদ (৫) নামের এক পুত্র সন্তান রয়েছে। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিহত মোহনার পুত্র আবির আহমদ পার্শ্ববর্তী ঘরের লোকদের ডেকে বলে বাবা আম্মাকে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন। এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে দেখেন মোহনার মৃতদেহ ঘরের খাটের মধ্যে পড়ে আছে।

ঘটনার খবর পেয়ে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল ও ইউপি সদস্য জামিল আহমদ ঘটনাস্থলে এসে নিহতের ঘটনাটি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার লোকজন জানান, অভিযুক্ত স্বামী এমরান মানসিক ভারসাম্যহীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম সবুজ সিলেটকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক

সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার