গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৮) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। এ নিয়ে এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
২১ মে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কানাইঘাট উপজেলার চতুল বাজার থেকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ওই ডাকাতকে গ্রেফতার করে। আটককৃত আব্দুল্লাহ (৩৮) কানাইঘাট উপজেলার হারাতইল উপরবড়াই গ্রামের আব্দুর রহিমের পুত্র।
জানাযায় গত (১১) মে সোমবার গোলাপগঞ্জের রানাপিং এলাকায় সিএনজি আটকিয়ে নগদ ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতির স্বীকার ব্যক্তি বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলা (নং ১৩)। পুলিশ মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে ওই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহর বিরুদ্ধে ২ টি চুরির মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সাঈদ আহমদ জানান, আসামীকে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।