রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২১শে মে (বৃহস্পতিবার) উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলা ও সাংস্কৃতিক ইভেন্ট শেষে বেলা সাড়ে চারটায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


প্রাথমিক বিদ্যালয়ের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক গড়ন এবং সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা নিয়ে দিনব্যাপী দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে। সুন্দাউরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল হোসাইন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল খায়ের, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মামুনুর রশীদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন


প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় সামগ্রী ও মেডেল তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসির ঝিলিক দেখা যায়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ দিলারা বেগম, জীবনপুর সরীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ, প্রধান শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক রিপন আহমদ, আঃ রহিম, রওশন আরা, শেলন আক্তার প্রমূখ।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩