রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে বিদায় সংবর্ধনা

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রিয়াজুল ইসলাম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন।

​বিদায়ী শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে অতিথিরা বলেন, একজন আদর্শ শিক্ষক সমাজের আলোকবর্তিকা। রিয়াজুল ইসলাম তাঁর মেধা ও শ্রম দিয়ে এই এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর এই অবদান চিরকাল স্মরণ রাখবে।...

সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।...

সহকারী শিক্ষক খালেদ আহমদ ও সাহেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি আতাউর রহমান, পূর্ব মুড়িয়া কলেজের অধ্যক্ষ তারেক আহমদ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, পূর্ব মুড়িয়া আলিম মাদরাসার সুপার ফয়েজ আহমদ, সারপার দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাছুম আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী,  বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবাদুর রহমান, জুনেদ আহমদ ও ফজল আহমদ তাপাদার এবং ইউপি সদস্য কয়ছর রশীদ সহ আরো অনেকে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক রিয়াজুল ইসলামকে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩