রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-চোরাচালান প্রতিরোধ, বালু-পাথর লুটপাট বন্ধ এবং সম্প্রতি ধলাই সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রবিন মিয়া।

সভায় আসন্ন ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন পলাশ তালুকদার, মো. রাজিবুল হাসান, মো. আবু ছাইদ মিয়া, আবুল কাসেম, ধ্রুব ভট্টাচার্য, মো. মোখলেছুর রহমান খান, টিটু কুমার দে, শিবলী আতিকা তিন্নী, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব-এর সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, জগৎ জ্যোতি দাস, সাজ্জাদুর রহমান সাজু, মো. শিহাব উদ্দিন, মো. ফয়জুর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চুরি ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ভোলাগঞ্জ রোপওয়ে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাশাপাশি স্থলবন্দরের পাশের মহাসড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতায় ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি ধলাই সেতুর পাশে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়। একই সঙ্গে অবৈধ বালু ও পাথর উত্তোলন ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের তৎপরতা অব্যাহত রাখার বিষয়টি তুলে ধরা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩