রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমতির আবেদন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১২টি অস্থায়ী পশুর হাট স্থাপনের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশু ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আবেদন জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। এতে সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপন অত্যন্ত জরুরি বলে আবেদনকারীরা মত প্রকাশ করেন।

আবেদনকৃত হাটগুলোর মধ্যে রয়েছে— সৈয়দপুর বাজার, নয়াবন্দর বাজার, বড়ফেচী বাজার, পল্লীগঞ্জ বাজার, ইনাতগঞ্জ বাজার (জগন্নাথপুর অংশ), গোবিন্দ বাজার, কেউনবাড়ি বাজার, মিরপুর বাজার, লামাটুকের বাজার, মজিদপুর বাজার, পৌর শহরের কেশবপুর বাজার ও জগন্নাথপুর সদর বাজার। এছাড়া উপজেলার রসুলগঞ্জ বাজার ও রানীগঞ্জ বাজারে নিয়মিত পশুর হাট চালু রয়েছে।

আবেদনকারীরা জানান, নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপন করা হলে সাধারণ মানুষ সহজে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান, অস্থায়ী পশুর হাট স্থাপনের আবেদনগুলো অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো অনুমোদনপত্র পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩