শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

মা ও শিশুস্বাস্থ্য সচেতনতায় জামালগঞ্জে সুশীলনের পরামর্শ সভা

মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, শতভাগ টিকাদান নিশ্চিতকরণ এবং কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন–এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়ার পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম সজিব, বেহেলী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বেবী রাণী তালুকদার এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত টিকাদান কার্যক্রম এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক