রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’। ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি সম্প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাচনা ভূমি উন্নয়ন কর্মকর্তা আসহাদ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার।

এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা জানান, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন চালুর ফলে বর্তমানে অনেক সেবা ঘরে বসেই গ্রহণ করা সম্ভব হচ্ছে। তবে নতুন ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন ও প্রযুক্তিনির্ভর সেবায় অভ্যস্ত করতেই এ ধরনের ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণেই কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩