রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৬৫টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ক বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে জি-টু-পি (G2P) পদ্ধতিতে এ অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে জমা হবে।

অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলার ৪৬৫ জন উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনন্দা রায় এবং সঞ্চালনা করেন পলি রানী দেব।

এ সময় উপস্থিত ছিলেন পদ্মসন সিংহ, মোহাম্মদ আব্দুর রফিক, মোহাম্মদ গোলাম মোস্তফা, সালমান নুর আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হাফিজ, মুহিবুল হক মুহিব, ইন্তাজ আলী, সুলতান করিম ও বাহারুল আলম বাহারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরুর আগে জৈন্তাপুর প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু-এর নেতৃত্বে সাংবাদিকরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময়ে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসাইন-এর নেতৃত্বে সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে জেলা পর্যায়ে সদ্য বিজয়ী ‘নতুন কুঁড়ি’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩