রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স-এ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ-এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ যদি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন মোঃ স্নিগ্ধ আখতার, আসিফ মহিউদ্দীন, জাকির হোসাইন, নোবেল চাকমা, মোঃ শহিদুল হক মুন্সী ও আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩