রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির

বিশ্বনাথ উপজেলার বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাহবুব আলী জহির। দলের সভাপতি মো. গৌছ আলী যুক্তরাজ্য সফরে গেলে ডাক্তার এম. মাহবুব আলী জহিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ডাক্তার মাহবুব আলী জহির বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সাল থেকে উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ২০০৯ সালে যুগ্ম আহ্বায়ক এবং বিগত আওয়ামীলীগ শাসনামলে ২০১৩ সাল থেকে অদ্যবধি উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি জিয়া সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও ছিলেন। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনের উপরে উচ্চ ডিগ্রিধারী বিশ্বনাথের এ মানবিক চিকিৎসক রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।

তিনি বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।‌ দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দল ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে কাজ করে যাবেন। তিনি দলের নেতাকর্মী কে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বনাথ ওসমানীনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক সংসদ সদস্য জননন্দিত নেত্রী তাহসিনা রুশদির উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩