রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে বাড়ির রান্নাঘর থেকে বিষধর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসতবাড়ির রান্নাঘর থেকে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফুসফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ইঁদুরের গর্তে একটি সাপ ফণা তুলতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু সাপটির হিংস্র আচরণ দেখে ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি তিনি। 

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, জানাউড়া গ্রামের এক বসতবাড়ির রান্নাঘর থেকে প্রায় ২০ মিনিট চেষ্টার পর একটি বিষধর কোবরা সাপ নিরাপদে উদ্ধার করি। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা