বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
জাতীয়

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ‘জাতীয় কবি’: গেজেট প্রকাশ

অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। বাংলাদেশের জনগণ কবিকে তাঁর ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ এ প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবটি অনুমোদন করে। 

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি