বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা
advertisement
জাতীয়

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।

চার দিনের এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।


এসব বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন সফরের সমাপ্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি

কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত

কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ

বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক

আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা