শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ লক্ষ টাকায় রফদফার অভিযোগ - নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
advertisement
জাতীয়

ঢাকার বিচারিক আদালত মনিটরিং করলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

ঢাকার বিচারিক আদালত পরিদর্শন করলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস এর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অধীন বিভিন্ন আদালত পরিদর্শন করেন বিচারপতি।

পরিদর্শনকালে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন দপ্তরে যান এবং বেশ কয়েকটি এজলাসে উঠে বিচার কাজ পর্যবেক্ষণ করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা করেন।

এ সময় সভায় ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম ভুইঞাসহ সব বিচারক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিভিন্ন আদালতের মামলা নিস্পত্তির তথ্য নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সরকারের সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করে সমাধানের আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

লক্ষ টাকায় রফদফার অভিযোগ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু

রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ