শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ লক্ষ টাকায় রফদফার অভিযোগ - নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
advertisement
জাতীয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২২৮ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের শহর ‘দিল্লি’যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ২২০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়ার শহর ‘আলজিয়ার্স’।

এদিকে ১৭৪ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী ‘কাঠমাণ্ডু’। আর ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রযেছে রাজধানী ‘ঢাকা’।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

এই সম্পর্কিত আরো

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

লক্ষ টাকায় রফদফার অভিযোগ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু

রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ