বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দুই আসামির খালাস - সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড ডিজিটাল অ্যালগরিদমের প্রভাবে গণতন্ত্র কতটা নিরাপদ? বানিয়াচংয়ে নাইন মার্ডারের বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই পান কিনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা! বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
advertisement
জাতীয়

বললেন সিইসি

ডিসেম্বরে নির্বাচন হলে তফসিল ঘোষণা অক্টোবরে

চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘তারা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এই ডেমোক্রেটিক ট্রানজিশনে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা ভোটার ও দলের নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি। আমরা খুব শিগগির প্রকিওরমেন্টে যাব। আমরা অবজারভার (পর্যবেক্ষক) পলিসি রিভাইজ করতেছি। অবজারভার নিয়োগে প্রক্রিয়া আমরা সম্পন্ন করব।’

সিইসি আরও বলেন, ‘যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লি ডিসেম্বর। সেটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ডিসেম্বরে ইলেকশন, তাই অক্টোবরের শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যেন আমরা মিস না করি সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে বলে হাইকমিশনারকে জানিয়েছি। আগামী নির্বাচনে কী ধরনের সহযোগিতা আমরা চাই, তা তারা জানতে চেয়েছেন।’

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এটি তার এবং তার দল যে কাজগুলো করছে সে সম্পর্কে জানার একটি সুযোগ। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার প্রক্রিয়ায় ঐক্যমত্য গঠনে সহায়ক ভূমিকা রাখছে।’

এই সম্পর্কিত আরো

জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ

অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

দুই আসামির খালাস সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ডিজিটাল অ্যালগরিদমের প্রভাবে গণতন্ত্র কতটা নিরাপদ?

বানিয়াচংয়ে নাইন মার্ডারের বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই

পান কিনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা! বানিয়াচংয়ে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত