বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস সিলেটে ৮৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
advertisement
জাতীয়

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য বা তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনীর ৩টি, বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে সেগুলো হলো:

১. চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ;

২. ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা;

৩. কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া;

৪. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার।

৫. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার।

৬. যশোরের বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএএফএ কমপ্লেক্স।

৭. ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ডিএসসিএসসি কমপ্লেক্স।
বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতাবনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

৮. ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস

সিলেটে ৮৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন

দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন

বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের বাগময়না গ্রামে রাস্তার কাজ ছাড়াই টাকা উত্তোলনের অভিযোগ

অধ্যক্ষ মতিকে নিয়ে অপপ্রচার, তদন্তের দাবি

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ