বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
জাতীয়

হাইকমিশনে হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত: নাগরিক কমিটি


আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্তর্জাতিক রুল অনুযায়ী দূতাবাস আমাদের রাষ্ট্রের স্বীকৃত অংশ। সেখানে হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের ওপর আঘাত। এ জন্য আমরা প্রতিবেশী দেশ, সেখানকার উগ্রবাদী হিন্দু এবং রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আপনারা অনাধিকার চর্চা করবেন না। এটা করলে হয়তোবা দক্ষিণ এশিয়ায় যে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে সেটি ভেঙে পড়তে পারে। ১৯৪৭ সালে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে সে রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা অনুরোধ করবো শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আলোচনা করুন। কূটনীতিক মিশনে আলোচনা করুন। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে আসি। এর থেকে বেশি বাড়াবাড়ি করলে ‘৪৭ সালের মতো দক্ষিণ এশিয়ায় বিশৃঙ্খলা হতে পারে। এদিকে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন। রাত ৯টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি